বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত
৬ অক্টোবর ২০২৫ বাদ মাগরিব বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা মিলনায়তনে শতবর্ষ উদযাপন কমিটির এক সভা কমিটির আহবায়ক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা.হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শতবর্ষ উদযাপনের তারিখ ও ডেলিগেট নির্ধারণের লক্ষে রেজিষ্ট্রেশন উপ-কমিটির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার পর নিম্নবর্ণিত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়। ১. দিনব্যাপী শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করা হবে, ইনশাআল্লাহ। ২. ডেলিগেট ফিস হবে নিম্নরুপ - ক. প্রতিজন এ্যালামনাই -১০০০/ মাত্র খ. ডেলিগেটের স্পাউস প্রতিজন-৭০০/ মাত্র, ৫ বছরের নিচে শিশুদের কোন ডেলিগেট ফিস প্রযোজ্য হবেনা। গ. ড্রাইভার প্রতিজন -৫০০/মাত্র ঘ৷ অধ্যয়নরত শিক্ষার্থী প্রতিজন-৫০০/ মাত্র। ৩. রেজিষ্ট্রেশন ও পেমেন্ট হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ৪. রেজিষ্ট্রেশনের বিস্তারিত খুব শিগগির রেজিষ্ট্রেশন উপকমিটির পক্ষ থেকে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ। সভার সভাপতি আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন শতবর্ষ অনুষ্ঠান আয়োজনে সকলের আন্তরিক ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভার সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রফেসর ড. মোহা.হাছানাত আলী আহবায়ক, শতবর্ষ উদযাপন কমিটি ও ভাইস চ্যান্সেলর নওগাঁ বিশ্ববিদ্যালয়