Logo
বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া
মাদরাসার শতবর্ষ উদযাপন
Logo
বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া
মাদরাসার শতবর্ষ উদযাপন

মুস্তাফাবিয়া মাদরাসার শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুপার অ্যাডমিন

1 মাস আগে ৩ মে, ২০২৬ | ২৬ বার দেখা হয়েছে

মুস্তাফাবিয়া মাদরাসার শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গতকাল ২ মে ২০২৬, শনিবার বাদ মাগরিব বড়গোলাস্থ বিটু ভবনের ৪র্থ তলায় বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার শতবর্ষ উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক মহোদয়ের অনুমতিক্রমে সিনিয়র সদস্য মাওলানা মো. আব্দুল খালিক সভাপতিত্ব করেন। সভায় নিম্নের বিষয়সমূহ নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়: ১. বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনান সদস্য সচিব মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক। কোনো সংশোধনী না থাকায় সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। ২. শতবর্ষ উদযাপন উপলক্ষে নির্মাণাধীন ওয়েবসাইট প্রদর্শন ও অনুমোদন করা হয়। তবে ওয়েবসাইটের জন্য জনাব মিনহাজুল ইসলাম রিজনের পক্ষ থেকে প্রস্তাবিত লোগো আগামী ২ দিনের মধ্যে চূড়ান্ত করে ওয়েবসাইটে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকাল ৮:৩০ টা থেকে শুরু করে রাত ৮:০০ টা পর্যন্ত সময়ের মধ্যে ১ম সেশনে রেজিস্ট্রেশন, বর্ণাঢ্য র‍্যালি, সকালের নাস্তা, উদ্বোধনী অনুষ্ঠান, জোহর নামাজ ও দুপুরের আপ্যায়ন (দুপুর ২:৩০ টা পর্যন্ত) সম্পন্ন করার পরিকল্পনা করা হয়। দ্বিতীয় অধিবেশন দুপুর ২:৩০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত স্মৃতিচারণ এবং বিশেষ মেহমানদের বক্তব্য উপস্থাপন। আসর বাদ বিকেল ৫:৩০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত তৃতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৪. অনুষ্ঠানে অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়। ৫. ম্যাগাজিনে লেখা, বাণী ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য আহবায়ক মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে দায়িত্বশীল নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৬. রেজিস্ট্রেশনের গতি বৃদ্ধি ও ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি, টিভি চ্যানেলে প্রচার, ফেসবুকে ব্যাপক প্রচারণা, লিফলেট প্রকাশ ও বিলবোর্ড লাগানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ৭. আগামী ১১ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং একই সময়ের মধ্যে লেখা, বাণী ও বিজ্ঞাপন সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়। ৮. বিবিধ সিদ্ধান্তসমূহ: ক. শতবর্ষ উদযাপন কমিটির সকল সদস্যকে সক্রিয় করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। খ. শতবর্ষ উদযাপনের তারিখ (২০ জুন ২০২৬) পরিবর্তন করা যায় কি না এবং অধিকাংশ অংশগ্রহণকারীর সুবিধাজনক একটি তারিখ পুনর্নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। গ. সভায় সিনিয়র সদস্য মাওলানা মো. আব্দুল খালিককে শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়। ঘ. স্পনসর প্রাপ্তি সাপেক্ষে ডেলিগেটদের গেঞ্জি, টি-শার্ট, মগ, ব্যাগসহ আকর্ষণীয় গিফট প্রদান করা হবে, ইনশাআল্লাহ। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় সদস্য সচিব অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক, জনাব আজিজুল হক, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যক্ষ কামরুল ইসলাম রানা, অধ্যক্ষ আবুল হায়াত মো. মশিউল আলম, অধ্যক্ষ এ.বি.এম. হাফিজুর রহমান, মো. শহীদুল ইসলাম শহীদ, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, উপধ্যক্ষ মো. হারুনুর রশীদ, মো. আবুল কাসেম, মো. মিনহাজুল ইসলাম রিজন, মো. ইমরান হোসাইন আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)